প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম আর নয়: ইসি সচিব

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন এবং ভোটার তালিকা আরও নিখুঁত করতে একাধিক নতুন উদ্যোগের কথা প্রকাশ করেন ইসি সচিব। তিনি জানান, শিশুদের ৬ বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ইসির ডেটাবেইস গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে। এনআইডি ডেটাবেইস ও নিবন্ধন ফরমে ‘ফ্যামিলি ট্রি’ যুক্ত করার সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে। এর মাধ্যমে একজন নাগরিক বাবা-মায়ের কততম সন্তান, তাঁর বড় ভাই-বোনের নম্বরসহ বিস্তারিত তথ্য নিবন্ধিত থাকবে, যা ভবিষ্যতে যেকোনো তথ্য যাচাইয়ে বড় ভূমিকা রাখবে। নতুনদের পাশাপাশি পুরোনো ভোটারদের নবায়নের সময়ও এ তথ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
স্মার্ট কার্ড সরবরাহসংক্রান্ত জটিলতার কথা স্বীকার করে ইসি সচিব আখতার আহমেদ জানান, কোনো এনআইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়নি। পূর্বে ইস্যুকৃত লেমিনেটেড কার্ডগুলো এখনো পুরোপুরি বৈধ এবং সচল রয়েছে। কার্ডের ১০ ডিজিটের নম্বরটিই মূল ভিত্তি, যা দিয়ে ডেটাবেইস থেকে যেকোনো তথ্য যাচাই করা যায়। ফলে পুরোনো কার্ড ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

