বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতে
বিজ্ঞাপন

সৌদিতে হামলার জেরে ১৮৬ ফ্লাইট স্থগিত, যাত্রা বাতিল ২৩১৬১ জনের

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
সৌদিতে হামলার জেরে ১৮৬ ফ্লাইট স্থগিত, যাত্রা বাতিল ২৩১৬১ জনের

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১৮৬ ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ২৩ হাজার ১৬১ যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১৮৬টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ২৩ হাজার ১৬১ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।

স্কোয়াড্রন লিডার সাকিব বলেন, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি ফ্লাইট এবং রিয়াদ এয়ারওয়েজের ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি ফ্লাইট, সালাম এয়ারের ৭টি ফ্লাইট, ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট, কাতার এয়ারওয়েজের ৯টি ফ্লাইট ও ফ্লাই দুবাইয়ের ৮টি ও এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে বগুড়ার শাহজানপুরের মো. শাহেদ আহমেদ ও কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামের দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...