বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
খাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনার
বিজ্ঞাপন

গ্রাম পুলিশের পদবিতে পরিবর্তন, দফাদার হলেন গ্রাম পুলিশ প্রধান

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
গ্রাম পুলিশের পদবিতে পরিবর্তন, দফাদার হলেন গ্রাম পুলিশ প্রধান

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবি পরিবর্তন করেছে সরকার। এখন থেকে ‘দফাদার’ পরিচিত হবেন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ পরিচিত হবেন ‘গ্রাম পুলিশ’ নামে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।

গত ২ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়। এর আগে ১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫ সংশোধন করে এ পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধিমালায় সর্বত্র ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ প্রতিস্থাপন করা হয়েছে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৬ ও ৪৮ ধারায় দেওয়া ক্ষমতাবলে এ সংশোধনী আনা হয়।

এদিকে রোববার (৮ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে সংশোধিত গেজেটের অনুলিপি দেশের সব ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...