মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের উষ্মা

ডেপুটি স্পিকার বলেন, ‘এই চার মাসে, আপনার এক্সিকিউভের (নির্বাহী বিভাগ) পক্ষ থেকে এই বিলটা কেন এত দিন পরে আসল যে, আমাকে আমার প্রিরোগেটিভ ইউজ (বিশেষ ক্ষমতা ব্যবহার- কনডোনেশন অব টাইম) করতে হলো? আমি দিচ্ছি অনুমতি, বাট (কিন্তু) এটা বোধ হয় আগেও দুই-একবার সংসদে বলেছি, পর্যাপ্ত সময় থাকে, তারপরেও এক্সিকিউটিভ পার্ট থেকে লেজিসলেচারকে (আইন বিভাগ) আপনারা সময়মতো বিলটা পাঠান না। যে কারণে মাননীয় সদস্যরা বিলটা দেখতে পারেন না।’
ডেপুটি স্পিকার বলেন, ‘আপনাদের চার মাস আগে যে বিলটা অনুমোদিত হয়েছে মন্ত্রিপরিষদে, এই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংসদে আসতে তো তিন-চার মাস সময় লাগার কথা না।’ মন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি উত্থাপন করতে পারেন, পরবর্তীতে সতর্ক থাকবেন দয়া করে, প্লিজ। লেজিসলেচারকে এমপাওয়ারড করেন, ইগনোর না।’
পরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

