বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতি
বিজ্ঞাপন

‘১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার’

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম
‘১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার’

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটির জন্য ৩ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের ক্রীড়া ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণপূর্বক প্রতিভাবান ও মেধাবী খেলোয়াড় শনাক্তকরণের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতকরণে কাজ করছে।

তিনি আরও বলেন, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতকরণ, মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়া প্রশিক্ষণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।

দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম ও প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রম চলমান বলেও জানান প্রতিমন্ত্রী।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...