সহিংসতাকারীদের ধরিয়ে দিতে পারলে পুরষ্কার দিবে গণঅধিকার পরিষদ

ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরবে এটা হাস্যকর, বিভ্রান্তিকর মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন- এটা কী এইআই নাকি বাস্তব আমরা কিন্তু জানি না৷ তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না৷
অহেতুক সরকারের বিরুদ্ধচারণ না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে যেভাবে ইতিবাচক ভূমিকা রাখেন, আমরা আশা করব রাজপথেও এমন ভূমিকা পালন করবেন৷
বিরোধী দলের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, আমরা শুনছি তলে তলে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না৷ এটা যদি সত্য হয় তাহলে খাল কেটে কুমির আনা হবে৷
জাতীয় থেকে আরও পড়ুন

