দেশে হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গে নতুন করে ১ হাজার ৩৫৭ জন হাসপাতালে ভর্তি।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজন চট্টগ্রামে এবং একজন করে ঢাকা ও সিলেট বিভাগে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি হাম সন্দেহের রোগী শনাক্ত হয়েছে, ৫১৪ জন। চট্টগ্রাম বিভাগে ২৩৮, সিলেটে ১৬৫, খুলনায় ১৪৫, বরিশালে ১২৩, ময়মনসিংহে ১০৭, রাজশাহীতে ৩৭ এবং রংপুরে ২৮ জন শনাক্ত হয়েছে।
জাতীয় থেকে আরও পড়ুন

