কমিউটার ট্রেনের ভাড়া শিক্ষার্থীদের ২৫ শতাংশ ছাড়

রেলপথ মন্ত্রণালয় ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের স্মারকে বলা হয়েছে, গত ৩ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেল পরিবহন ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত আলোচনার কার্যবিবরণীতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনি ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে গত ২৪ মে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের রেল ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে।
তবে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট পরিচয়পত্র বা ইউনিফাইড আইডি না থাকায় কমিউটার ট্রেনে তাদের ভাড়ায় ছাড় কার্যকর করা সম্ভব হচ্ছিল না।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত আদেশে বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য ইউনিফাইড পরিচয়পত্র চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
এই নির্দেশনা বাস্তবায়নে মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

