বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতি
বিজ্ঞাপন

সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিএনপির সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী কোন শ্রেণির কতটি পদ শূন্য রয়েছে তার তথ্য তুলে ধরেন। মন্ত্রীর তথ্য অনুযায়ী প্রথম শ্রেণির শূন্যপদে ৭৩ হাজার ৩৮০ টি, দ্বিতীয় শ্রেণির এক লাখ ২৯ হাজার ২৪৬ টি, তৃতীয় শ্রেণির এক লাখ ৭৯ হাজার ৫৪২ টি, চতুর্থ শ্রেণির পদে এক লাখ ৩৫ হাজার ৩৩৮টি এবং অন্যান্য পদে চার হাজার ৪১৬টি পদ শূন্য রয়েছে।

এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সম্পূরক প্রশ্নে বলেন, মাননীয় মন্ত্রী যে প্রশ্নের উত্তরটি দিলেন, আজকে থেকে পাঁচ মাস ২২ দিন আগে, অর্থাৎ ১৮ মে তারিখে এই সরকারের তিন মাস বর্ষপূর্তিতে ঠিক একই উত্তর দিয়েছিলেন তৎকালীন সম্প্রচারমন্ত্রী। অর্থাৎ গত পাঁচ মাস ২২ দিনে এই উত্তরের কিছুই পরিবর্তন হয়নি। মন্ত্রণালয় থেকে উত্তরটা লিখে দেওয়া হয়েছে এবং আমাদের মাননীয় মন্ত্রী এটাকে জাস্ট রিড আউট করেছেন। এই পাঁচ মাস ২২ দিনে কোনো নতুন নিয়োগ হয়েছে কি না বা কবে নাগাদ নিয়োগ হবে, এ ধরনের কোনো পরিকল্পনা এখানে নেই। মন্ত্রণালয় থেকে যে উত্তর দেওয়া হয়েছে, সে উত্তরটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে।

আমার প্রশ্ন হচ্ছে, বেকারত্ব নিরসনে নতুন কর্মচারী বা কর্মকর্তা নিয়োগের বিষয়ে সরকারের আসলেই কোনো বাস্তবসম্মত পরিকল্পনা আছে কি না? যদি থাকে, সেটা কী? আশা করি, মাননীয় মন্ত্রী এটি পড়ে শোনাবেন না। কারণ, এটি গত পাঁচ মাস ২২ দিন আগের উত্তর।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখানে উল্লেখ করা হয়েছে যে নিয়োগ কার্যক্রম চলছে। ছয় মাস পরপর এটিকে হালনাগাদ করা হয়। সারা দেশের সব বিভাগ ও দপ্তরে, জেলা পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত এবং সরকারি কর্ম কমিশনে নিয়োগ কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান রয়েছে। আমরা তথ্যগুলো সংগ্রহ করছি। আশা করছি, এ বছরের শেষ নাগাদ সব তথ্য একত্র করে জাতীয় সংসদকে অবহিত করা হবে যে এই সময়ের মধ্যে কতগুলো নিয়োগ সম্পন্ন করেছি।

সংরক্ষিত নারী আসনের এমপি নাজমুন নাহার সম্পূরক প্রশ্নে জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, দেশের সীমান্ত এলাকাগুলোতে স্বাভাবিক নিয়মেই গোয়েন্দা কার্যক্রম চলে এবং এটি চলমান। সেখানে কোনো অপরাধ সংঘটিত হলে বা সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকলে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সরকার অবহিত হয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং স্বাভাবিকভাবেই চলছে।

সংরক্ষিত আসনের নিপুন রায় চৌধুরীর প্রশ্নের জবাবে আব্দুল বারী জানান, জনপ্রশাসন ও আওতাধীন দপ্তর/সংস্থাসমূহে ৬ মাসে দুই হাজার ৮৭৯ টি, এক বছরে চার হাজার ৪৪৯টি এবং ৫ বছরে তিন হাজার ১১০টি শূন্য পদে নিয়োগ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...