সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ ফের ২ দিনের রিমান্ডে

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পল্লবী থানাধীন একটি বাসায় অবস্থান করে বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টারস আলফা এবং বিবিএম ট্রান্সপারেন্সি নামের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রাষ্ট্রবিরোধী ও সহিংস উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করে প্রচার করছিলেন। এ ছাড়া আসামিরা ‘ইউনিটি কেয়ার’ ও ‘পাবলিক পার্লামেন্ট’ নামের প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্য পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগসাজশে আওয়ামী লীগের পুনরুত্থান এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
ফের রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, ইতিপূর্বে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ওই সময় জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন সংগঠনকে সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
জাতীয় থেকে আরও পড়ুন

