বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কী
বিজ্ঞাপন

ব্যাংকগুলোর অ্যাপের নিরাপত্তায় ঘাটতি, বাড়ছে ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম
ব্যাংকগুলোর অ্যাপের নিরাপত্তায় ঘাটতি, বাড়ছে ঝুঁকি

দেশের ব্যাংকগুলোর গ্রাহকসেবামূলক অ্যাপের সাইবার নিরাপত্তায় বেশ কিছু ঘাটতি রয়েছে। নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংরক্ষণ করলেও অধিকাংশ ব্যাংক সক্রিয়ভাবে ঝুঁকি শনাক্ত করতে পারছে না। জরিপে অংশ নেওয়া ব্যাংকগুলোর মাত্র ৩১ শতাংশের অ্যাপভিত্তিক লিখিত ইনসিডেন্ট রেসপন্স পরিকল্পনা রয়েছে, যা নিয়মিত পরীক্ষা করা হয়। এ ছাড়া মাত্র ৪৪ শতাংশ ব্যাংক রিয়েল-টাইমে এপিআই ট্রাফিক পর্যবেক্ষণ করে। তৃতীয় পক্ষের মাধ্যমে তৈরি অ্যাপ ও এপিআইয়ের নিরাপত্তা তদারকিতেও ঘাটতি রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলামের সভাপতিত্বে ‘ব্যাংকিং অ্যাপস সিকিউরিটি ইন বাংলাদেশ: কারেন্ট স্ট্যাটাস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় গবেষণার ফলাফল এ তথ্য তুলে ধরা হয়। এতে নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, ব্যাংকার ও শিক্ষাবিদরা অংশ নেন।

গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৮১ শতাংশ ব্যাংক নিরাপত্তা-সংক্রান্ত ইভেন্ট লগিংয়ের ব্যবস্থা থাকার কথা জানিয়েছে। তবে মাত্র ৪৪ শতাংশ ব্যাংক রিয়েল-টাইমে এপিআই ট্রাফিক পর্যবেক্ষণ করে। অর্থাৎ নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংরক্ষণের ব্যবস্থা থাকলেও তাৎক্ষণিক ঝুঁকি শনাক্ত ও মোকাবিলার সক্ষমতায় ঘাটতি রয়েছে।

গ্রাহককেন্দ্রিক জালিয়াতিও ব্যাংকগুলোর জন্য বড় উদ্বেগের বিষয় বলে গবেষণায় উঠে এসেছে। গবেষণায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফিশিং ও সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা। এরপর রয়েছে গ্রাহকের অ্যাকাউন্ট দখল এবং পরিচয়সংক্রান্ত তথ্য বা পাসওয়ার্ড চুরির ঘটনা। ব্যাংকগুলো গ্রাহক সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিলেও এসব উদ্যোগ গ্রাহকের আচরণে কতটা প্রভাব ফেলছে, তা পরিমাপের প্রবণতা কম।

গবেষণায় বলা হয়েছে, গ্রাহকের পরিচয় যাচাই এবং তৃতীয় পক্ষের নিরাপত্তা তদারকিতেও ব্যাংকগুলোর মধ্যে অসমতা রয়েছে। জরিপে ৭৮ শতাংশ ব্যাংক ডিভাইস বাইন্ডিংয়ের পাশাপাশি পুনরায় পরিচয় যাচাইয়ের ব্যবস্থা থাকার কথা জানিয়েছে। তবে মাত্র ১৬ শতাংশ ব্যাংক অ্যাডাপটিভ অথেনটিকেশন ব্যবহার করে। এ ছাড়া ৭৮ শতাংশ ব্যাংক অন্তত একটি ভেন্ডর বা তৃতীয় পক্ষের তৈরি অ্যাপ পরিচালনা করলেও মাত্র ৩৪ শতাংশ ব্যাংক তৃতীয় পক্ষের এপিআইয়ের নিরাপত্তাঝুঁকি নিয়মিত পর্যবেক্ষণ করে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...