বঙ্গোপসাগরের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে অবস্থান করা লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ক্রমান্বয়ে আরও শক্তি অর্জন করে নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সিস্টেমটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে শনিবার (১৪ নভেম্বর) সকালে দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার দুপুরে বিডব্লিউওটি জানায়, বর্তমানে সাগরের সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রের ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
জাতীয় থেকে আরও পড়ুন

