বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কী
বিজ্ঞাপন

ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন শাহে আলম

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম
ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন শাহে আলম

ঢাকাকে বাসযোগ্য করতে রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, ‘ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। অঞ্চলভেদে ২০টি কমিটি করা হয়েছে রাজধানীতে। বিভিন্ন দপ্তরের ব্যক্তিরা কমিটিতে রয়েছেন। কমিটি করার পর থেকে বেশ কিছু আপডেট এসেছে। ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১১২টি হাসপাতাল, এছাড়াও বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে কমিটি।’

শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শাহে আলম বলেন, ‘রাজধানীতে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে রাষ্ট্রীয়ভাবে তাদের ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...