বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

দুই মন্ত্রণালয়ের টানাপোড়েনে বন্ধ পাঁচ শতাধিক মেডিকেল টেকনোলজি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ এএম
দুই মন্ত্রণালয়ের টানাপোড়েনে বন্ধ পাঁচ শতাধিক মেডিকেল টেকনোলজি প্রতিষ্ঠান

জবাবে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ২০০১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ২৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২০ হাজার টেকনিশিয়ানকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাঁদের অনেককে দেশের বিভিন্ন হাসপাতালে কাজ করতে দেখা গেছে। কিন্তু ২০১৩ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। এতে মন্ত্রণালয়টির অধিভুক্ত প্রতিষ্ঠানের বাইরে প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের চাকরির সুযোগ বন্ধ হয়ে যায় বলে জানান শিক্ষামন্ত্রী। এরপর বিষয়টি আদালতে গড়ায়। ২০১৮ সালে হাইকোর্টের রায়ে স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনার সিদ্ধান্ত আসে।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে ২৩টি মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম চলছে। কিন্তু এসব কার্যক্রমের মধ্যে সমন্বয় নেই। প্রশিক্ষণ কার্যক্রম এক কর্তৃপক্ষের অধীনে না আনলে কারিগরি শিক্ষার উন্নয়ন কঠিন হবে। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট থেকে স্বাস্থ্য খাতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অর্থ বরাদ্দ দেওয়া হয়। অথচ প্রশিক্ষণ কার্যক্রমের নিয়ন্ত্রণ রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের হাতে। এ অবস্থায় কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর জবাবের পর আবারও কথা বলেন মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সমস্যা চললেও কোনো সমাধান হয়নি। প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুধু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে চলবে না, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...