শাপলা চত্বরে হত্যাকাণ্ড: ভার্চুয়ালি হাজির করা হবে জিয়াউল আহসানকে

শাপল চত্বরের মামলার আসামিদের মধ্যে হাসানুল হক ইনু, ড. আব্দুর রাজ্জাক, আব্দুল লতিফ সিদ্দিকী, ডা. দীপু মনি, শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে হাজির করা হয়।
এর মধ্যে ডা. দীপু মনি, শাহরিয়ার কবির ও ফারজানা রুপা ছাড়া বাকিদের হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো হয়।
এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের অপর একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনসিুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকেও একইভাবে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে হাজির করা হয়।
জিয়াউল আহসান ও তার বোন বিচারকাজ বাধাগ্রস্ত করছে
এদিকে ট্রাইব্যুনাল থেকে বের হয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, জিয়াউল আহসান ও তার বোন তারা প্লান করে করে সে যে মামলাগুলোতে আসামি সেই মামলার বিচারকাজ বাধাগ্রস্ত করছে। তার (জিয়াউল আহসান) কারণে আদালতের কার্যক্রম দুই দিন অন্তত দুই ঘণ্টা অকারণে বিলম্ব হয়েছে। সে সম্পূর্ণ সুস্থ। অথচ আজ সকালবেলা ভান করেছে যে সে অসুস্থ এবং প্রত্যেক তারিখেই এই কাজগুলো করে। তিনি কখনো কর্তব্যরত পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করছেন। এগুলো সকাল থেকে রেজিস্ট্রি অফিসে জেল কর্তৃপক্ষ বলেছিল। চিফ প্রসিকিউটরকে রেজিস্ট্রি অফিস থেকেও বারবার বিষয়টি অবহিত করা হয়েছে।
আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসান ও তার সহদর বোন এবং আইনজীবী নাজনীন নাহার গত তারিখে কর্তব্যরত পুলিশদের হুমকি দিয়েছেন। আমরা নাজনীনের বিরুদ্ধে ভবিষ্যতে লিখিত আবেদন করবো বলে চিন্তা করেছি। তাদের দুজনের অনেক আচরণ আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য নানান রকমের প্রচেষ্টা। ভবিষ্যতে তিনি এই জাতীয় আচরণ অব্যাহত রাখলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প থাকবে না।
ইউটিউবারদের সতর্ক করলেন চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর বলেছেন, মূল ধারার সাংবাদিকদের বাইরে কোন ইউটিউবারদের ভবিষ্যতে আর প্রবেশে করতে নাও দিতে পারেন। কারণ এখানে কিছু ইউটিউবের সাংবাদিক আছে তাদের কাজ হচ্ছে নানা বিষয় খণ্ড বিখন্ড করে খণ্ডিত চিত্র তারা ধারণ করা। আর এগুলো ভাইরাল করে ট্রাইব্যুনালের ভাবমূর্তি বিনষ্ট করা। এদের অনেককে চিহ্নিত করা হয়ছে। ভবিষ্যতে যদি তারা একই কাজ করেন, ট্রাইব্যুনালের ভাবমূর্তি যদি ভবিষ্যতে বিনষ্ট করেন তিনি যেই হোন তাকে আর ছাড় দেবেন না।

