পদত্যাগপত্রে যা বলেছেন ওসমান ফারুক

পদত্যাগের সিদ্ধান্তকে কঠিন ও বেদনাদায়ক উল্লেখ করেছেন এ সংসদ সদস্য। ওমর ফারুক চিঠিতে বলেছেন, জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে তিনি গভীরভাবে মর্মাহত। সেই সঙ্গে তাঁর এ সিদ্ধান্তে স্পিকার, সংসদে তাঁর সম্মানিত সহকর্মী এবং কিশোরগঞ্জের মানুষ হতাশ হবেন না বলে আশা প্রকাশ করেছেন তিনি।
চিঠিতে জাতীয় সংসদের স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুহাম্মদ ওসমান ফারুক। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ উপ-অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে স্পিকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। একসঙ্গে দায়িত্ব পালনের সময় স্পিকারের আন্তরিক সৌজন্য, সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান এই সংসদ সদস্য।
জাতীয় থেকে আরও পড়ুন

