শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক

আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।
দুদক সচিব বলেন, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট ২৪টি মামলা হয়েছে। এর মধ্যে ১৭টি তদন্তাধীন এবং সাতটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। ছয়টি মামলার রায় হয়েছে। এসব রায়ের অধিকাংশই পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত।
সচিব সাইদুর রহমান জানান, এসব মামলার তদন্তে পূর্বাচলে ৬০ কাঠা জমি, একটি বিলাসবহুল বাড়ি,৯টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪১৬ শতক জমি জব্দ করা হয়েছে। জব্দ করা জমির দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ১৫৬টি ব্যাংক হিসাবে ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১৫টি ইমিগ্রেশন ব্লক করা হয়েছে।
জাতীয় থেকে আরও পড়ুন

