বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম
ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত

হাসনাতের অভিযোগ, কারখানা পরিদর্শনের নামেও হয়রানি করা হয়। আবার ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারদলীয় নেতা বা প্রভাবশালী ব্যক্তিদের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়ে অর্থ দিতে হয়, যা ‘প্রোটেকশন মানি’ হিসেবে পরিচিত। এ ছাড়া ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও পয়লা বৈশাখের মতো সরকারি অনুষ্ঠানের নামে ইউএনও কার্যালয় ও পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নেওয়া হয়। তিনি এসব অর্থ আদায়কে ‘সরকারি চাঁদা’ বলে উল্লেখ করেন।

সরকারের দায়িত্ব ব্যবসা পরিচালনার পরিবেশ সহজ করা উল্লেখ করে হাসনাত বলেন, শ্রমিকদের বেতন সরকার দেয় না, মালিকদেরই দিতে হয়। তাই সরকারের কাজ হচ্ছে ব্যবসা সহজ করা, উৎপাদন ব্যয় কমানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা। কিন্তু সরকার সেই ভূমিকা পালন না করে ব্যবসার প্রতিবন্ধকতা বাড়াচ্ছে। এ ক্ষেত্রে সরকারের সরাসরি সম্পৃক্ততা না থাকলেও নিষ্ক্রিয়তা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

গ্যাস সংকট নিয়েও সরকারকে কটাক্ষ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, গ্যাস সংকটের জন্য সরকার ইরানে বোমা মেরেছে, এমন কথা তাঁরা বলছেন না। কিন্তু সংকটকে পুঁজি করে দুর্নীতির সুযোগ তৈরি করা হচ্ছে। তৃতীয় এলএনজি রিগ্যাসিফিকেশন টার্মিনাল স্থাপনের প্রস্তাবের প্রসঙ্গ তুলে তিনি ৬ হাজার ৩০০ কোটি টাকার বেশি ব্যয়ের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন। এ প্রকল্পের সঙ্গে সংসদ সদস্যের এক নাতির প্রস্তাবের মিল কোথায়, সে প্রশ্নের জবাব প্রতিমন্ত্রী দেননি বলেও অভিযোগ করেন তিনি।

পোশাকশিল্পের সংকটের সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতার সম্পর্ক তুলে ধরে হাসনাত বলেন, এই আন্দোলনে আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে তাঁরা দেখতে পেয়েছেন। এ ধরনের সম্পৃক্ততা ও নাশকতা প্রতিরোধের দায়িত্ব সরকারকে নিতে হবে। ভারতের ভূমি ব্যবহার করে আওয়ামী লীগ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, গোপালগঞ্জ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা ও আগুন-সন্ত্রাসের ঘটনা অব্যাহত থাকলে পোশাকশিল্পসহ কোনো খাতই টিকে থাকতে পারবে না।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বাংলাদেশের পোশাকশিল্পের ৪৫ বিলিয়ন ডলারের বাজার ধরে রাখতে হলে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, মালিকদের জন্য স্বস্তিদায়ক ব্যবসার পরিবেশ এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। বর্তমানে অর্ডারের মৌসুমে বাংলাদেশের বেশির ভাগ অর্ডার ভারতে স্থানান্তরিত হতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের কর্মসংস্থান সংকট আরও বাড়বে।

সংকট সমাধানে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মজুরি সমন্বয় করতে হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের ওপর থেকে অপ্রয়োজনীয় ব্যয়, হয়রানি ও চাঁদার চাপ কমাতে হবে। আওয়ামী লীগের যাঁরা এসব ষড়যন্ত্রে জড়িত এবং অর্থায়ন করছেন, তাঁদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...