আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ দূতের আহ্বান

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে রোহিঙ্গা সংকট সমাধানে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ এবং আসন্ন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. ক্যারি।
আট দিনের বাংলাদেশ সফর শেষে আজ বুধবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের এই বিশেষ দূত বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা চালানো হয়েছে, তা নিয়ে কোনো দ্বিধা বা সন্দেহের অবকাশ নেই। দীর্ঘ সময় ধরে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার সম্ভাব্য রায় প্রসঙ্গে কেলি ই. ক্যারি বলেন, রায়ের আগে কোনো সুনির্দিষ্ট মন্তব্য না করলেও আদালত মিয়ানমার সরকার, সংশ্লিষ্ট ব্যক্তি বা রাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

