বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

আগামী কয়েক দিন শুষ্ক থাকবে আবহাওয়া, শেষভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক২১ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম
আগামী কয়েক দিন শুষ্ক থাকবে আবহাওয়া, শেষভাগে বৃষ্টির আভাস

সারাদেশেই আগামী কয়েক দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনের মেয়াদের শেষের দিকে গিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দেশের সার্বিক আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।

পরদিন শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকেও আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ দিনটিতে দিনের তাপমাত্রায় হেরফের না হলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্যে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

একইভাবে রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক ও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দিন এবং রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...