বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতে
বিজ্ঞাপন

কিংস পার্টি গুপ্তচরদের প্রক্সি সংগঠন: নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম
কিংস পার্টি গুপ্তচরদের প্রক্সি সংগঠন: নুরুল হক নুর

অন্তর্বর্তী সরকারের সময়ে পৃষ্ঠপোষকতা পাওয়া তথাকথিত কিংস পার্টিগুলো গুপ্তচরদের প্রক্সি সংগঠন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, জুলাই-পরবর্তী সময়ে যারা নেতা হয়েছেন, তারা খেই হারিয়ে ফেলেছেন। জুলাই-পরবর্তী সময়ে যেখানে জাতীয় ঐক্য ও সংহতিকে অটুট রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা ছিল, সেখানে অন্তর্বর্তী সরকার ও তাদের পৃষ্ঠপোষকতায় তথাকথিত কিংস পার্টির মাধ্যমে রাজনৈতিক ঐক্যকে বিনাশ করা হয়েছে। নির্বাচনের আগেই জাতির সামনে এটি পরিষ্কার হয়েছে যে, তারা একটি বিশেষ গোষ্ঠীর প্রক্সি গ্রুপ, যারা দেশে বিভাজন, বিদ্বেষ ও ঘৃণা ছড়িয়ে রাজনীতির পরিবেশকে বিষাক্ত করেছে।

সংসদে চলমান রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের পর সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন হয়েছে এবং রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা চলছে। জাতি একটি প্রাণবন্ত (ভাইব্রেন্ট) সংসদ দেখতে চেয়েছিল। কিন্তু এক বছর পার না হতেই ওই প্রক্সি সংগঠন ও পতিত ফ্যাসিবাদীরা মিলে দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্যময় করার নতুন ষড়যন্ত্র শুরু করেছে। বৈদেশিক বিনিয়োগ ব্যাহত করা এবং দেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথ রুদ্ধ করতেই দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...