বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কী
বিজ্ঞাপন

ক্রেতাসংকটে বন্ধ হয়ে গেল কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পিএম
ক্রেতাসংকটে বন্ধ হয়ে গেল কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স

কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স, এক সময়ের অভিজাত মার্কেটগুলোর মধ্যে অন্যতম এক নাম। মার্কেটটির পার্কিংয়ের সামনে বসে আছেন পঞ্চাশ পেরোনো এক নিরাপত্তা প্রহরী। কপালে তার চিন্তার ভাঁজ। কাছে যেতেই স্পষ্ট হলো চিন্তার কারণ। জানা গেল মার্কেটটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এ কারণেই অনিশ্চিত চাকরিজীবন নিয়ে চিন্তিত তিনি।

প্রায় ২২ বছর ধরে এখানে নিরাপত্তাপ্রহরীর দায়িত্ব পালন করছেন মো. শাহজাহান নামের এ ব্যক্তি। মার্কেটটির সোনালি সময় এবং খারাপ সময়েরও সাক্ষী তিনি। শাহজাহান ছাড়া আরও তিনজন বর্তমানে মার্কেটের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। আছেন এক ব্যবস্থাপকও। তারা ছাড়া আর কোনো কর্মচারী নেই বলে জানা গেছে।

দুই দশকেরও বেশি সময় ধরে রাজধানীর শান্তিনগরে কেনাকাটার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল মার্কেটটি। তবে নানা কারণেই গেল কয়েক বছর ধরে ধুঁকছিল এক সময়ের ব্যস্ত এ বিপণিবিতান। ক্রেতা সংকটে শেষ পর্যন্ত ১ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে। নিয়মিত ক্রেতাসংকট, সার্ভিস চার্জ না পাওয়া এবং বকেয়া বিদ্যুৎ বিল ৫০ লাখ টাকা ছাড়িয়ে যাওয়ায় দোকান মালিক সমিতি সম্মিলিতভাবে মার্কেটটি বন্ধ ঘোষণা করে।

পার্কিংয়ের সামনে দাঁড়িয়ে আছেন মো. শাহজাহান। ছবি: এশিয়া পোস্ট
পার্কিংয়ের সামনে দাঁড়িয়ে আছেন মো. শাহজাহান। ছবি: এশিয়া পোস্ট

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মার্কেটের মূল প্রবেশ ফটকের শাটার নামানো। গত ১ অক্টোবর থেকে বন্ধের ব্যানার ঝুলছে। সর্বশেষ যেসব দোকান ছিল, সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার বিজ্ঞাপনও চোখে পড়ে। তবে নিরাপত্তাকর্মীদের বেতন দিতে মূল ফটকের সামনেই অবস্থিত কাচ্চি ভাই, হটকেক, রেমন্ড ও মেজবান ডাইনের মতো গুটি কয়েক রেস্তোরাঁ চালু আছে। মার্কেট বন্ধ হওয়ায় এসব দোকানেও এর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন রেস্তোরাঁর কর্মচারীরা। তবে মূল ভবনের আবাসিক অংশটি এ বন্ধের সিদ্ধান্তের আওতামুক্ত রাখা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...