বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধ
বিজ্ঞাপন

তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া তরুণী সম্পর্কে কী বলছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া তরুণী সম্পর্কে কী বলছে পুলিশ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দিশা (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, তাকে আমরা গ্রেপ্তার করে আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই।

পুলিশ জানিয়েছে, তিনি তাহসিফের কথিত গার্লফ্রেন্ড। তাহসিফের মৃত্যুর ঘটনায় তদন্তের অংশ হিসেবে দিশাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য আদালতে তার সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।

তাকে জিজ্ঞাসাবাদের পর এ ঘটনায় আরও কোনো তথ্য বা নতুন সূত্র পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নৌ পুলিশের এসপি বলেন, দিশা নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, ঘটনার রাতে একটি সিসিটিভি ফুটেজে উত্তরার একটি রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায় তাহসিফ, দীপ ও দীশা নামের ওই তরুণীকে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ওই রেস্টুরেন্টে পৌঁছান তাহসিফ, দীপ ও ওই তরুণী। তারা একটি মোটরসাইকেলে সেখানে যান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে করে পৌঁছান দীপ। পরে তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায় ক্যামেরায়।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...