বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কী
বিজ্ঞাপন

হামে মৃত্যু থামছেই না, এক দিনে ঝরলো ৬ প্রাণ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম
হামে মৃত্যু থামছেই না, এক দিনে ঝরলো ৬ প্রাণ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪০০ জন রোগী।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৭৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮২ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে একই সময়ে হাম উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও একজন। ফলে এক দিনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...