বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ডিএস পুলের পদোন্নতি নিয়ে প্রাণিসম্পদে কারসাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম
ডিএস পুলের পদোন্নতি নিয়ে প্রাণিসম্পদে কারসাজির অভিযোগ

নাম প্রকাশ না করার শর্তে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ডিএস পুলের পদায়নের বিষয়ে প্রাণিসম্পদের পাঠানো তালিকা নিয়ে অনেক লুকোচুরি চলছে। নামের তালিকা থেকে বাদ পড়া অনেক যোগ্য কর্মকর্তা প্রাণিসম্পদের ডিজির বিরুদ্ধে মন্ত্রণালয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের অবহিত করেছেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, উপসচিব পদে পদোন্নতির জন্য প্রাণিসম্পদের আগ্রহী কর্মকর্তাদের মধ্যে থেকে মেধা, দক্ষতা ও জ্যেষ্ঠতার ক্রমানুসারে ডিএস পুলের জন্য নাম প্রস্তাবের স্পষ্ট নির্দেশনা রয়েছে। তবে অধিদপ্তরের মহাপরিচালক কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে জ্যেষ্ঠদের বাদ দিয়ে নিজের পছন্দের জুনিয়র কর্মকর্তাদের নাম পাঠিয়েছেন।

এই কর্মকর্তা অভিযোগ করেন, ৩৩তম ব্যাচের নির্দিষ্ট একজন জুনিয়র কর্মকর্তাকে সুবিধা দিতে উপসচিব পদের যাবতীয় শর্তাবলি পূরণকারী ৩১তম বিসিএস ক্যাডারের পুরো ব্যাচকে বাদ দেওয়া হয়েছে। এমনকি ৩৩তম ব্যাচের ওই কর্মকর্তার পূর্বে মেধানুক্রম থাকা কাউকে বিবেচনায় নেওয়া হয়নি।

জানা গেছে, বর্তমানে ৩০তম বিসিএস ব্যাচের ১৮০ জন কর্মকর্তার মধ্যে তিনজন এবং ৩৩তম বিসিএস ব্যাচের ১৭০ জন কর্মকর্তার মধ্যে ৭ জনের নাম সুপারিশ করা হয়েছে। আর ৩১তম বিসিএস ব্যাচের ৩৮ জন কর্মকর্তার কারও নামই সুপারিশ করা হয়নি।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...