বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতে
বিজ্ঞাপন

স্টেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের উদ্ভাবনে স্মার্ট রিসাইক্লিং

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম
স্টেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের উদ্ভাবনে স্মার্ট রিসাইক্লিং

পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নে প্রযুক্তির কার্যকর প্রয়োগের লক্ষ্যে ‘রিসাইক্লিং ইউজিং ইন্ডাস্ট্রি ৪.০ টেকনোলজিস’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

গত সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা টাওয়ারের সামনের উন্মুক্ত প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), রোবোটিকস এবং ডেটা অ্যানালিটিকসের মতো ইন্ডাস্ট্রি ৪.০ প্রযুক্তি ব্যবহার করে কীভাবে রিসাইক্লিং প্রক্রিয়াকে আরও স্মার্ট, কার্যকর ও পরিবেশবান্ধব করা যায়, সে বিষয়ে তাদের উদ্ভাবনী ধারণা ও প্রকল্প উপস্থাপন করেন।

শিক্ষার্থীদের উপস্থাপিত প্রকল্পগুলোতে পরিবেশদূষণ হ্রাস, বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং রিসাইক্লিং প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির প্রয়োগের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োগের সুযোগ পান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও বিচারকরা বলেন, ইন্ডাস্ট্রি ৪.০ প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে দায়িত্বশীল রিসাইক্লিং ব্যবস্থা গড়ে তোলা এবং পরিবেশবান্ধব ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব। উদ্ভাবন ও টেকসই উন্নয়নের সমন্বয়ই একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার পথকে আরও সুগম করবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...