বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কী
বিজ্ঞাপন

মিশিগানে এল সাঈদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছসিত বাংলাদেশি কমিউনিটি

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম
মিশিগানে এল সাঈদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছসিত বাংলাদেশি কমিউনিটি

বিপক্ষ রিপাবলিকান শিবির নির্বাচনি প্রচারণার সময় তাঁর ধর্ম পরিচয়কে সামনে এনে বিভিন্ন বিদ্রুপ মন্তব্য করতো। এমনকি খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও তাঁর বিরুদ্ধে কটাক্ষে সরব ছিলেন। এমনকি ট্রাম্প তাকে ‘জিহাদিস্ট’বা ধর্মীয় উগ্রবাদি হিসেবেও আখ্যায়িত করেছিলেন।

কিন্তু যুক্তরাজ্যের মিশিগান অঙ্গরাজ্যের ভোটাররা যেন সেই কটাক্ষেরই জবাব দিলো ব্যালটের মাধ্যমে। আর তাই ঐতিহাসিক বিজয়ে ভোটারদের সামনে এভাবেই গর্বভরে নিজের নাম উচ্চারণ করেন ড. এল-সায়েদ।

তিনি বলেন, “আমার নাম আবদুর রহমান মোহাম্মদ এল-সায়েদ। মিশিগান অঙ্গরাজ্য থেকে আপনাদের নির্বাচিত সিনেটর হিসেবে এখানে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত বোধ করছি। এতদিন পর্যন্ত আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে, এই নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ উঠলেই আমি সবসময় বলতাম, ইনশাআল্লাহ। কিন্তু আজ এই রাতে আমরা সেই ইনশাআল্লাহ কে আলহামদুলিল্লাহ তে রূপান্তর করতে পারছি।”

এদিকে, এল সাঈদের নির্বাচনি প্রচারণায় ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলাদেশি অ্যামেরিকানরা। তাই, এল সাঈদের বিজয়ে উচ্ছসিত তারা। মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান ড. নাজ ইসলাম বলছেন, ব্যালটের মাধ্যমে ঘৃণার জবাব দিয়েছে ভোটাররা। তিনি আরও বলেন, “আজ এক বিশাল ইতিহাস রচিত হয়েছে। আমাদের আব্দুল এল সাঈদকে নির্বাচিত করার মধ্যদিয়ে ভোটাররা সমস্ত গোঁড়ামি, নোংরামি এবং বিদ্বেষের জবাব দিয়েছে।”

অন্যদিকে, ঐতিহাসিক এ জয়ে বাংলাদেশি অ্যামেরিকান ড. খাজা সাহাব আহমেদ বলেন, “আগামী দিনের চাওয়া বিশেষ করে আমরা যারা ইমিগ্র্যান্ট মাইনরিটি রয়েছি, আমাদের চাওয়া তিনি আমাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।”

গত আগস্ট মাসে একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারি নির্বাচনে জয়লাভের পর— সাঈদকে হারাতে ‘আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি’তথা এইপ্যাক বিপুল অর্থ ব্যয় করে। ইসরায়েলের নীতির সমালোচক এ মিশরীয় বংশোদ্ভুত অ্যামেরিকানের বিরুদ্ধে কমপক্ষে ৪২ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ ব্যয় করে তারা।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...