কোরআন শরিফ বাঁ হাতে স্পর্শ করলে কি গুনাহ হবে

বাঁ হাতে কোরআন স্পর্শ করার হুকুম
তাহলে প্রশ্ন আসতে পারে, বাঁ হাতে কোরআন স্পর্শ করলে কি গুনাহ হবে? ফিকহি নির্দেশনা অনুযায়ী, হাত সম্পূর্ণ পবিত্র থাকা অবস্থায় শুধু বাঁ হাত দিয়ে কোরআন শরিফ স্পর্শ করা বা বহন করা গুনাহের কাজ নয়। বিশেষ কোনো অবস্থা বা অপারগতার কারণে যদি কেউ বাঁ হাতে কোরআন ধরে বা বহন করে, তবে তার কোনো গুনাহ হবে না।
অবশ্য বিশেষ কোনো কারণ ছাড়া সচরাচর বা অভ্যাসবশত বাঁ হাতে কোরআন ধরা কোরআনের শান ও মানের পরিপন্থী একটি কাজ। কারণ, এটি পবিত্র কোরআনের মর্যাদার পূর্ণাঙ্গ অনুসরণের সঙ্গে কিছুটা বেমানান।
ধর্ম থেকে আরও পড়ুন

