বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতে
বিজ্ঞাপন

সমাজ পরিবর্তনে নবী (সা.)-এর ১০ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ এএম
সমাজ পরিবর্তনে নবী (সা.)-এর ১০ উদ্যোগ

অশান্ত পৃথিবীতে শান্তির স্নিগ্ধ বাতাস বয়ে দেওয়ার জন্যই আগমন করেছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি শান্তির ফেরিওয়ালা হয়ে ছুটেছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তিনি আজীবন নিরন্তর সংগ্রাম ও সাধনা করে গেছেন। শৈশবে, দুরন্ত কৈশোরে, উদ্দীপ্ত তারুণ্যে এবং জীবনসায়াহ্নে—সর্বাবস্থায় তাঁর লক্ষ্য ও উদ্দেশ্য ছিল একটাই।

পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এ বিষয়ে ইরশাদ করেছেন, ‘আমি আপনাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমতরূপেই প্রেরণ করেছি।’ (সুরা আম্বিয়া: ১০৭)

জীবনের শুরু থেকেই তিনি ছিলেন শান্তিপ্রিয়, কোমল প্রাণ, নীতিমান, সৎ, বিশ্বস্ত এক মানব। কৈশোরেই তিনি ‘আল-আমিন’ (বিশ্বস্ত) ও ‘সাদিক’ (সত্যবাদী) উপাধিতে ভূষিত হন। সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গোত্রীয় সম্প্রীতি বজায় রাখার জন্য তরুণ বয়সেই তিনি ‘হিলফুল ফুজুল’ নামক শান্তিসংঘে যোগ দেন। পর নবুওয়াত লাভের পরও বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে তিনি মরুর বুকে শান্তির এক সুশীতল পরিবেশ কায়েম করেন। নিচে তাঁর শান্তি প্রতিষ্ঠার উল্লেখযোগ্য ১০ দিক তুলে ধরা হলো—

ধর্ম থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...