যশোরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দেড় শতাধিক নারী-পুরুষ

হাসিনা বেগম বলেন, ‘কয়েক মাস ধরে দুই চোখে খুব জ্বালাযন্ত্রণা করছে। ড্রপ দিয়েও কাজ হচ্ছে না। ভালো ডাক্তার দেখানোর টাকা নেই। আজ স্কুল মাঠে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে শুনে এসেছি। চিকিৎসক দুই চোখ পরীক্ষা করে ওষুধ লিখে দিয়েছেন। ওষুধও বিনা মূল্যে পেয়েছি। কয়েক দিন পর এক চোখে আমেরিকান লেন্স লাগিয়ে দেওয়ার কথা বলেছেন চিকিৎসক।’
আজ শনিবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত যশোর শহরের এমএসটিপি বালিকা বিদ্যালয়ে এ চক্ষু চিকিৎসা ও ছানি শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে দেড় শতাধিক হতদরিদ্র নারী-পুরুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১২ জনের ছানি অস্ত্রোপচার করে লেন্স প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো চিকিৎসা কার্যক্রমের নেতৃত্ব দেন বাংলাদেশ চক্ষুবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের সাবেক চিকিৎসক মাহমুদুর রহমান।
সারাদেশ থেকে আরও পড়ুন

