বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। চলতি বছরের ফল পুনর্নিরীক্ষণের জন্য ১০ লাখ ৮৭ হাজার হাজার ৪১৩টি আবেদন পড়েছে। সারাদেশের ২ লাখ ৯১ হাজার ২০৯ শিক্ষার্থী ফল চ্যালেঞ্জ করে এসব আবেদন করেছেন।

রোববার (৮ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এশিয়া পোস্টকে এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, এসব আবেদনের বিপরীতে শিক্ষা বোর্ডগুলোর আয় হয়েছে প্রায় ১৬ কোটি টাকা।

তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। ছাত্র-ছাত্রীরা আজ দুপুর ১২টা পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের একাধিক পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন জমা দিয়েছেন।

প্রতিটি পত্রের পুনর্নিরীক্ষণের জন্য ১৫০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, গতকাল শনিবার পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদনের শেষ সময় ছিল। পরে গতরাতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে আবেদনের সময় আজ দুপুর ১২টা পর্যন্ত বাড়ায়।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...