উৎপাদকরা ন্যায্য দাম পান না, লাভ নেয় মধ্যস্বত্বভোগীরা: রিজভী

উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না দরিদ্র উৎপাদকরা। তাদের পণ্যের লাভের বড় অংশ চলে যায় মধ্যস্বত্বভোগীদের হাতে। অন্যদিকে ভোক্তাদেরও পণ্য কিনতে হয় বেশি দামে। এ পরিস্থিতি পরিবর্তনে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমিয়ে সমবায় আন্দোলনকে কার্যকর করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুরের কালীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রুহুল কবির রিজভী বলেন, দরিদ্র মানুষ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না। পণ্যের প্রকৃত লাভ চলে যায় মধ্যস্বত্বভোগীদের হাতে। অন্যদিকে ক্রেতাদেরও বেশি দাম দিয়ে পণ্য কিনতে হয়। সমবায় আন্দোলনের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমানো সম্ভব। এ জন্য সমবায় আন্দোলনকে আরও কার্যকর করতে হবে।

