বরগুনা জিলা স্কুলের গেটে ‘ছাত্রলীগের তালা’, পুলিশের সহায়তায় সচল বিদ্যালয়

বিদ্যালয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালে কর্মীরা বিদ্যালয়ে এসে প্রধান ফটকে তালা দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বরগুনা সরকারি জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল ওহাব বলেন, আজ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা রয়েছে। সকালে স্কুলের স্টাফ ফারুক গেট খুলতে গিয়ে দেখেন, প্রধান ফটকে তালা দেওয়া। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসার পর তালা ভেঙে বিদ্যালয় খোলা হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ সাধারণত নিজেরাই তালা দিয়ে রাখে। তবে ওই তালার ওপর কেউ ব্যানার বা ফেস্টুন লাগিয়ে গেলে সেটি আলাদা বিষয়। কারা ব্যানার ও পোস্টার লাগিয়েছে, তা শনাক্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

