ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৭২৪ মামলা, ডাম্পিং ৭১৩ গাড়ি

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে। এ বিভাগে ৫৪৫টি মামলা করা হয়েছে। এ ছাড়া মিরপুর বিভাগে ৫১৩টি, ওয়ারী বিভাগে ৪৪৮টি, উত্তরা বিভাগে ৪১৬টি, মতিঝিল বিভাগে ২৬১টি, তেজগাঁও বিভাগে ২৪৪টি, লালবাগ বিভাগে ১৭১টি এবং রমনা বিভাগে ১২৬টি মামলা করা হয়েছে।
বিভাগভিত্তিক মামলার তথ্যে দেখা যায়, রমনা বিভাগে ৮টি বাস, ৯টি কাভার্ড ভ্যান, ৫টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ ১২৬টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ১৬টি বাস, ১৮টি ট্রাক, একটি কাভার্ড ভ্যান, ৭টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ ১৭১টি মামলা করা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

