বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
একই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
বিজ্ঞাপন

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের আরেক শাখায় আগুন দেওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম
নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের আরেক শাখায় আগুন দেওয়ার চেষ্টা

গ্রামীণ ব্যাংকের সদর উপজেলার রৌহা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার ভোর চারটার দিকে দুর্বৃত্তরা শাখার বারান্দায় গ্রিলের পাশে রাখা পাটের বস্তায় পেট্রোল ও মবিল মিশিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় শব্দ পেয়ে নিরাপত্তাকর্মী ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিলে তাঁর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে বারান্দায় পেট্রোলের দুটি বোতল, মবিল মেশানো ছেঁড়া বস্তা ও মবিলের একটি কৌটা পাওয়া যায়। নিরাপত্তাকর্মীর চিৎকার শুনে বাজারের পাহারাদার ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্বৃত্তরা আগুন ধরাতে না পারায় শাখাটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...