বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধ
বিজ্ঞাপন

রাকসুর মেয়াদ শেষ ভোট কবে ঠিক নেই

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৮ এএম
রাকসুর মেয়াদ শেষ ভোট কবে ঠিক নেই

সর্বশেষ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ২৩টি কেন্দ্রীয় পদের মধ্যে ২০টিতে জয় পায়। নির্বাচনের আগে জোটটির ২৪ দফা ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল রাকসু নির্বাচন নিয়মিত করা। অর্থাৎ নির্দিষ্ট সময় পরপর নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা। তবে নির্বাচনের প্রায় এক বছর পরও পরবর্তী নির্বাচন আয়োজনের দৃশ্যমান উদ্যোগ নেই।

রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘পূর্ববর্তী প্রশাসনের মধ্যে নির্বাচন নিয়ে যতটুকু আগ্রহ দেখেছি, বর্তমান প্রশাসনের মধ্যে তেমন আগ্রহ দেখতে পাচ্ছি না। এই প্রশাসন কোনো গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে, এটা স্পষ্ট। সরকারের কাছ থেকে এমন সংকেতের অপেক্ষায় থাকলে বিষয়টি হতাশাজনক। রাকসু নিয়ে প্রশাসনের দায়সারা মনোভাব দেখেছি।’ তিনি বলেন, ‘রাকসু নির্বাচন বন্ধ হওয়ার আশঙ্কাও রয়েছে।’

এদিকে নির্বাচনের কোনো প্রস্তুতি নেই বলে জানিয়েছেন রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান। তিনি বলেন, ‘রাকসু নির্বাচন নিয়ে এখনো উপাচার্যের কাছ থেকে কোনো বার্তা পাইনি। গঠনতন্ত্রে নির্বাচন প্রক্রিয়া শুরুর সময়সীমা স্পষ্টভাবে উল্লেখ নেই। নির্বাচন আয়োজনের প্রস্তুতি থাকলে এত দিনে তফসিল ঘোষণা করার কথা ছিল। কিন্তু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এই মুহূর্তে নেই।’

তবে নির্বাচন নিয়ে আশাবাদী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসুর সভাপতি অধ্যাপক ফরিদুল ইসলাম জানিয়েছেন, রাকসু নির্বাচন নির্ভর করছে ভর্তি পরীক্ষা, নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি এবং আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষার ওপর।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...