বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
খাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনার
বিজ্ঞাপন

থাইল্যান্ডে ২৬২ কেজি ভয়ঙ্কর ‘আইস’ মাদক উদ্ধার সেনাবাহিনীর

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পিএম
থাইল্যান্ডে ২৬২ কেজি ভয়ঙ্কর ‘আইস’ মাদক উদ্ধার সেনাবাহিনীর

থাইল্যান্ডের উত্তরাঞ্চল একটি গহীন জঙ্গল থেকে ২৬২ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন বা ‘আইস’মাদক জব্দ করেছে দেশটির সেনাবাহিনী। এসময় মাদক কারবারিদের সঙ্গে সেনাদের গোলাগুলি হয়।

বুধবার ভোররাতের দিকে উত্তরাঞ্চলের চিয়াং রাইয়ের মায়ে সাই জেলা থেকে এ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। সেনাদের একটি বিশেষ ইউনিটের টহলরত সদস্যরা পাঁচ-ছয়জন সন্দেহভাজন ব্যক্তিকে কিছু প্যাকেট বহন করতে দেখেন।

প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কর্মী নিতে যাচ্ছে থাইল্যান্ড

এসময় সেনারা তল্লাশি চালানোর চেষ্টা করলে ওই ব্যক্তিরা গুলি চালায়। সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় পাঁচ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে। সন্দেহভাজন মাদক কারবারিদের এলাকাটির রাস্তাঘাট জানাশোনা থাকায় পালিয়ে যেতে সক্ষম হয়। তবে, গোলাগুলিতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের ফেলে যাওয়া সাতটি কালো প্লাস্টিকে মোড়ানো বস্তা উদ্ধার করা হয়।

বস্তাগুলোর ভেতরে ২৬১ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ মাদক পাওয়া যায়। যা প্রথম শ্রেণির মাদকদ্রব্যের অন্তর্ভুক্ত। এর আগে সোমবার রাতে মিয়ানমার সীমান্তের কাছে মায়ে সাই জেলায় চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষের পর সেনাবাহিনীর সদস্যরা ৪০ লক্ষ ‘স্পিড পিল’মাদক জব্দ করে।

থাইল্যান্ডের নদীতে পাখির বাসার আদলে নির্মিত হচ্ছে পথচারী সেতু

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...