বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

এইচএসসি ফেল শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ১২:৫০ পিএম
এইচএসসি ফেল শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই সাবজেক্টে যারা অকৃতকার্য হবে, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সেখানেই মাহদী আমিন এ কথা জানান।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত দশ বছরের মধ্যে সর্বনিম্ন।

মাহদী আমিন বলেন, পুনঃপরীক্ষার ব্যবস্থা করার কারণ হলো আমাদের শিক্ষার্থীদের যেন একটা বছর ঝরে না পড়ে এবং তারা যেন তাদের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারে, ফারদার অ্যাডুকেশনে যেতে পারে বা অল্টারনেটিভ যদি কারও কোনো ডিফারেন্ট ট্র্যাকে মনোনিবেশ করতে ইচ্ছা হয়, সে যেন করতে পারে। কর্মক্ষেত্রে আমরা একটা সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে চাই।

তিনি বলেন, আমরা বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করব। যারা এইচএসসি পাস করেছে কিংবা যারা হয়তো সেভাবে ভালো রেজাল্ট করেনি, তাদেরকে কীভাবে আমরা কারিগরি শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা বা অল্টারনেটিভ প্রোভাইড করতে পারি, উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য ডিফারেন্ট পাথওয়ে নিয়ে আমরা সরকারের সব মন্ত্রণালয় মিলে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করব।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...