বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতে
বিজ্ঞাপন

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়েই থামল ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০১:১৯ পিএম
বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়েই থামল ওয়েস্ট ইন্ডিজ

২৩৫ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এদিন ১২১ রান যোগ করে শেষ ৬ উইকেট হারায় তারা। জাঙ্গুকে বোল্ড করে দিনের প্রথম শিকার এনে দেন হাসান মাহমুদ। ১৩৩ রানের ইনিংস খেলার পথে ১৩ চার ও ২ ছক্কা মারেন জাঙ্গু। ২৬৪ রানে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

পরের বলে রোস্টন চেজকে লিটন দাসের গ্লাভসবন্দী করেন হাসান। ২৩ রান করা জশুয়া বিশপ ফেরেন হাসানের বলে লিটনের দারুণ এক স্টাম্পিংয়ে। ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি গ্রিভস। ব্যক্তিগত ৫১ রানে তিনি মিরাজের বলে বোল্ড হলে ৩০১ রানে অষ্টম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ২ উইকেট জোসেফ ও সিলসকে নিয়ে ৫৫ রান যোগ করেন ওয়ারিক্যান। ২৭ রানে অপরাজিত থাকেন তিনি।

৯০ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল হাসান। টেস্টে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি পাঁচবার ফাইফারের দেখা পেলেন তিনি। মিরাজ ও তাসকিনের শিকার দুটি করে উইকেট।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...