বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
একই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
বিজ্ঞাপন

পারমাণবিক আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ কড়া শর্ত

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ এএম
পারমাণবিক আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ কড়া শর্ত

কূটনৈতিক স্তরে মধ্যস্থতাকারীরা যুদ্ধ বন্ধের চেষ্টা চালালেও দুই দেশের শীর্ষ নেতাদের অনড় অবস্থানে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ বাড়ছে। ওয়াশিংটন সাফ জানিয়ে দিয়েছে, যেকোনো ধরনের প্রাথমিক আলোচনা শুরু করতে হলে সেখানে অবশ্যই ইরানের পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত করতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর নতুন করে সামরিক অভিযান শুরু করার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে তেহরানও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সংঘাত আবার শুরু হলে তারা আরও ব্যাপক ও ভয়াবহ হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত তেহরান।

বিশ্লেষকদের মতে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প পুনরায় তেহরানে পূর্ণমাত্রায় সামরিক হামলা চালাতে পারেন, এমন তীব্র আশঙ্কার মাঝেই মধ্যস্থতাকারীরা এই সংঘাত থামাতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালালে তেহরানও ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আঘাত হানে। বর্তমান ভঙ্গুর যুদ্ধবিরতি ও নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যেই তেহরানের এই ৭ শর্তযুক্ত প্রস্তাব মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর জবাবে ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে এই সংঘাত লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের মাধ্যমে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে।

হাউছিরা ইতোমধ্যে সৌদি আরবের জ্বালানি স্থাপনা ও বিমানবন্দরসহ বিভিন্ন মার্কিন-ইসরাইলপন্থী লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। ফলে ইরানের এই নতুন সাত শর্তের ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি ও স্থায়িত্ব।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...