মিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ২০২১ সালে নেতানিয়াহুর সরকার পতনে ভূমিকা রেখে প্রধানমন্ত্রী হয়েছিলেন বেনেত। এরপর দুই নেতার সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। এবারের নির্বাচনী প্রচারেও বেনেত নেতানিয়াহুকে অযোগ্য আখ্যা দিয়ে তাঁর পদত্যাগ দাবি করেন।
বৈঠকের পর বেনেত ও ইয়ার লাপিদ গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোটের নেতাদের সঙ্গে আলোচনা করেন। যৌথ বিবৃতিতে তাঁরা জানান, নেতানিয়াহুকে সরিয়ে আইজেনকটের নেতৃত্বে জাতীয় জরুরি সরকার গঠন তাঁদের প্রধান লক্ষ্য। তবে সরকার গঠনের পদ্ধতি নিয়ে মতভেদ রয়েছে। বেনেত লিকুদের সঙ্গে ঐক্য সরকারের সম্ভাবনা যাচাই করতে চান, তবে আইজেনকটকে প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হতে হবে। লিবারম্যান ও গোলান নেতানিয়াহুর সঙ্গে কোনো সরকার গঠনে রাজি নন। আইজেনকটের অভিযোগ, নেতানিয়াহু সময়ক্ষেপণ করছেন; দ্রুত সরকার গঠন জরুরি।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

