যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন আরও শক্তিশালী: মুখপাত্র

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর সময়ের তুলনায় ইরানের সামরিক বাহিনী বর্তমানে আরও শক্তিশালী ও বেশি আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া।
শনিবার (৭ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে অংশ নেওয়ার অভিজ্ঞতা ইরানের সশস্ত্র বাহিনীকে আগের চেয়ে বেশি সতর্ক ও শক্তিশালী করে তুলেছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

