বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানে
বিজ্ঞাপন

নেতানিয়াহু নয়, আইজেনকটের হাতে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ এএম
নেতানিয়াহু নয়, আইজেনকটের হাতে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব

আইজেনকট এবং তাঁর জোটের একজন ছাড়া বাকি সব সদস্যই আগে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে অস্বীকৃতি জানিয়েছেন। তবে এ বিষয়ে সমঝোতা হতে পারে বলে জল্পনা রয়েছে। এ ছাড়া অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গেও সমঝোতার চেষ্টা করতে পারেন আইজেনকট। তবে সেই পথও সহজ হবে না।

ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের নজির রয়েছে। ২০২০ সালে টানা তিনটি নির্বাচনের পর নেতানিয়াহু ও তাঁর মধ্যপন্থী প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজ ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে সম্মত হয়েছিলেন। ওই চুক্তি অনুযায়ী, দুজন পালাক্রমে সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সময় প্রেসিডেন্ট হারজগ বলেছিলেন, নতুন করে আরেকটি নির্বাচন এড়াতে এবং স্থিতিশীল সরকার গঠনের স্বার্থে তিনি আশা করেন, ‘বর্তমান বাস্তবতায় সব প্রতিশ্রুতি ও অঙ্গীকার পূরণ করা সম্ভব নয়—দলগুলো ও তাদের প্রতিনিধিরা বিষয়টি বুঝতে পারবেন।’

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়টি ছিল ইসরায়েলের রাজনীতিতে সবচেয়ে বেশি বিভক্তির সময়গুলোর একটি। ওই সময়ে নেতানিয়াহু ও তাঁর প্রতিদ্বন্দ্বীরা বারবার সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় দেশটিতে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...