ইয়েমেনে সৌদি হামলায় নারী-শিশুসহ ৩৩ জনের মৃত্যু, আহত ৩৯

পরিচালক আরও বলেন, ‘আমরা বেশ কয়েকজন গুরুতর আহত ব্যক্তিকে পেয়েছি। তাঁদের মাথা, বুক ও পায়ে আঘাত লেগেছে। কারও কারও হাড়ও ভেঙে গেছে।’
যুক্তরাষ্ট্র ও ইরানের বৃহত্তর সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ায় ইয়েমেনে লড়াই নতুন করে শুরু হয়েছে। এতে দেশটিতে ১২ বছর ধরে চলা জটিল যুদ্ধ আবারও তীব্র আকার ধারণ করেছে। এ যুদ্ধ বিশ্বে অন্যতম ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে এবং আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশটিকে কার্যত খণ্ডবিখণ্ড করে ফেলেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গত অক্টোবরে জানিয়েছে, সর্বশেষ দফার লড়াই শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে দুই লাখ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

