মৃত্যুর তিন বছর পর মিসরে সাবেক মন্ত্রীর বোনের মরদেহ উদ্ধার

পুলিশি তদন্তের প্রতিবেদন পাওয়ার পর দক্ষিণ গিজার পাবলিক প্রসিকিউশন কার্যালয়ও এই ঘটনায় অপরাধমূলক সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও চূড়ান্ত ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর দেহাবশেষ দাফনের অনুমতি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে প্রায় তিন বছর ধরে একজন মানুষের মরদেহ কীভাবে নিজের বাসায় পড়ে থাকল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই চিকিৎসক একাই ফ্ল্যাটটিতে বসবাস করতেন। তাঁর অনুপস্থিতি কিংবা দীর্ঘদিন যোগাযোগহীন থাকার বিষয়টি কারও নজরে আসেনি।
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, তাঁর মৃত্যুর খবর পুলিশ জানতে পারে কোনো নিখোঁজ সংবাদ বা স্বজনের অভিযোগের ভিত্তিতে নয়। বাড়ির মালিকের করা মামলায় আদালতের উচ্ছেদ আদেশ কার্যকর করতে গিয়েই সামনে আসে তিন বছর আগের এই মৃত্যুর ঘটনা।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

