বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধ
বিজ্ঞাপন

উপসাগরীয় ৬ দেশকে যুক্ত করবে ২১০০ কিলোমিটারের এক রেললাইন

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ পিএম
উপসাগরীয় ৬ দেশকে যুক্ত করবে ২১০০ কিলোমিটারের এক রেললাইন

বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফা চুক্তিটিকে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, এই উদ্যোগ জিসিসি নেতাদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি ও নিয়ন্ত্রক কাঠামো সম্পন্ন করার ক্ষেত্রে চুক্তিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মধ্য দিয়ে দেশগুলোর মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক একীভূতকরণের নতুন অধ্যায় শুরু হবে। বাণিজ্য, বিনিয়োগ ও ভ্রমণের ক্ষেত্রেও উন্মুক্ত হবে বিস্তৃত সম্ভাবনা।

জিসিসির মহাসচিব জাসেম আলবুদাইউই বলেন, পরিবহন খাতে উপসাগরীয় দেশগুলোর সমন্বিত উদ্যোগ শক্তিশালী করার ক্ষেত্রে এ চুক্তি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ছয়টি দেশকে একটি অভিন্ন রেল নেটওয়ার্কে যুক্ত করাই এর মূল লক্ষ্য।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...