বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধ
বিজ্ঞাপন

জান্তার দেওয়া পরিচয়পত্রে আপত্তি ২০ লাখ শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০২:২৫ এএম
জান্তার দেওয়া পরিচয়পত্রে আপত্তি ২০ লাখ শ্রমিকের

ইরাবতীর খবরে জানা যায়, মিয়ানমারের প্রায় ৪০ লাখ শ্রমিক থাইল্যান্ডে কাজ করেন। এই দফায় তাঁদের অন্তত ৬ লাখ শ্রমিকের জান্তা সরকারের দেওয়া ‘সার্টিফিকেট অব আইডেনটিটি’ বা সিআই নেওয়ার কথা। গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে পাঁচটি কেন্দ্রে এ প্রক্রিয়া শুরু হলেও আবেদনকারীর সংখ্যা খুবই কম। কারণ, পরিচয়পত্র পেতে শ্রমিকদের বেতনের ২৫ শতাংশ জান্তা-নিয়ন্ত্রিত সরকারি ব্যবস্থার মাধ্যমে দেশে পাঠানোর প্রমাণ এবং বার্ষিক আয়ের ২ শতাংশ কর দেওয়ার শর্ত পূরণ করতে হচ্ছে।

শ্রমিকদের আশঙ্কা, জান্তার যুদ্ধের অর্থায়নের জ্বালানি হবে তাঁদের উপার্জন। পাশাপাশি, পরিচয়পত্র গ্রহণের মাধ্যমে সামরিক সরকারকে বৈধতা দেওয়া হবে। তাঁদের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ও ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি সেনাবাহিনীতে জোরপূর্বক নিয়োগের ঝুঁকিও রয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...