বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
একই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
বিজ্ঞাপন

ভিকারুননিসায় এইচএসসিতে অকৃতকার্যের সংখ্যা বাড়ছেই

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম
ভিকারুননিসায় এইচএসসিতে অকৃতকার্যের সংখ্যা বাড়ছেই

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা প্রতিবছর বাড়ছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২৪ জন। ২০২৫ সালে এটি বেড়ে ৮০-তে পৌঁছায়। চলতি বছর অকৃতকার্যের সংখ্যা ১৩৯।

২০২৪ সালে এইচএসসিতে প্রতিষ্ঠানটির পরীক্ষার্থী ছিল ২ হাজার ৫৫৯ জন। ২০২৫ সালে পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৫১৪ জন, পাস করেন ২ হাজার ৪৩৪ জন।

চলতি বছর এইচএসসিতে মোট পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ৩৯৬ জন। এর মধ্যে ১৯ জন পরীক্ষায় অংশ নেননি। অংশ নেন ২ হাজার ৩৭৭ জন। তাদের মধ্যে পাস করেন ২ হাজার ২৩৮ জন এবং অকৃতকার্য হন ১৩৯ জন। পরীক্ষায় অংশ না নেওয়া ১৯ জনকে অকৃতকার্য ধরলে কাগজে-কলমে অকৃতকার্যের সংখ্যা দাঁড়ায় ১৫৮।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম বলেন, চলতি বছরে এইচএসসিতে ফেল করা ছাত্রীদের মধ্যে ৬৬ জন অনিয়মিত ছিল। এই সংখ্যা বাদ দিলে নিয়মিত ছাত্রীদের মধ্যে ফেলের সংখ্যা কম।

অকৃতকার্য শিক্ষার্থী বাড়ার কারণ হিসেবে মাজেদা বেগম এশিয়া পোস্টকে বলেন, ‘এবার নামকরা বিভিন্ন কলেজের ফল কিছুটা খারাপ হয়েছে। ভিকারুননিসাতেও কিছু ছাত্রী ফেল করেছে। প্রশ্নের ধারা পরিবর্তন হয়েছে, মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তন এসেছে। এর প্রভাব হয়তো ফলাফলে পড়েছে।’

প্রতিষ্ঠানটিতে এসএসসির ফলে অবশ্য গত কয়েক বছরে বড় ধরনের তারতম্য দেখা যায়নি। ২০২৫ সালে ২ হাজার ১১৬ জন পরীক্ষায় অংশ নেন। অকৃতকার্য হন ৫৫ জন। চলতি বছর ২ হাজার ১২৭ জন অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন ৫৪ জন।

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত এ কলেজে তুলনামূলক ভালো ছাত্রীদের ভর্তি করানো হয়। এসএসসিতে ভালো ফল নিয়ে ভর্তি হয়ে অনেকেই এইচএসসিতে অকৃতকার্য হচ্ছেন।

কলেজ শাখায় ভর্তির জন্য বিজ্ঞানে জিপিএ ৫, ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪ দশমিক ৫০ এবং মানবিকে জিপিএ ৪ পেতে হয়। নিজ প্রতিষ্ঠানের ছাত্রীদের ক্ষেত্রে শর্ত কিছুটা শিথিল। তাদের বিজ্ঞানে জিপিএ ৩ দশমিক ৫০, আর ব্যবসায় শিক্ষা ও মানবিকে জিপিএ ৩ পেতে হয়।

ভিকারুননিসার অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু এশিয়া পোস্টকে বলেন, ‘পাবলিক পরীক্ষায় একসময় স্কুলটি ভাল ফল করত। এবার এ কলেজের ফলে হতাশ হয়েছি। এসএসসিতে এ প্লাস পেয়েও এইচএসসিতে ফেল করা দুঃখজনক। এখানে লেখাপড়া নিম্নমানের। শিক্ষকরা আদর্শচ্যুত। তারা সঠিক দায়িত্ব পালন করেন বলে মনে করি না।’

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...