বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
একই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
বিজ্ঞাপন

ইতালির নাপোলিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম
ইতালির নাপোলিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইতালি নাপোলি বিএনপি ও যুবদলের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) নাপোলির ‘ইন্ডিয়ান বাংলা রেস্টুরেন্টে’ (আবুল ভাইয়ের রেস্টুরেন্ট) এই আলোচনা সভার আয়োজন করা হয়।

নাপোলি বিএনপির সদস্য ও সাধারণ সম্পাদক এম. সুলেমান বেগের সভাপতিত্বে এবং নাপোলি যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাপোলি বিএনপির সভাপতি জনাব মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাপোলি বিএনপির সাবেক সহসভাপতি শামীম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক জনি খান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনাকে বুকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রবাসের মাটিতে জাতীয়তাবাদী শক্তির এই ঐক্য আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

ওই সভায় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের প্রবাসী কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাজু মিয়া, সুমেল আহমদ, রেজাউল করিম চেয়ারম্যান, শাহীন আহমদ, সৈয়দ ফয়জুল ইসলাম, শরিফ হোসেন, উজ্জ্বল খান, সাইদুল ইসলাম, এনাম বেগ, মহসিন কামাল, মো. রাশেদ মিজান, জিয়া খালাসি, মো. ফাইজুল আল কামাল মুন্না, এস কে খান, রাজীব রাজ, হাবিব খান, দেলোয়ার শেখ, সাহেল আজিজ চৌধুরী, রাজু আহমেদ, আবিদ রাজা চৌধুরী ও বুলবুল মিয়াসহ অনেকে।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...