বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ডরাহুল গান্ধী ভারতের মীরজাফর: বিজেপিপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশলক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটকঅস্ত্রোপচারে প্রয়োজন সাড়ে ৬ লাখ টাকা, সন্তানের জন্য বাঁচার আকুতি রোজিনারঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাপাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় একযোগে ২০ লাখ সাইবার হামলা, ঝুঁকিতে আরও তিন দেশ

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম
ইন্দোনেশিয়ায় একযোগে ২০ লাখ সাইবার হামলা, ঝুঁকিতে আরও তিন দেশ

বৈশ্বিক সাইবার হামলার প্রেক্ষাপটে এবার আক্রান্তের শিকার হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার ব্যাংকিং ও বিমা খাত। প্রায় ৪৮ ঘণ্টায় দ্বীপ রাষ্ট্রটির গুরুত্বপূর্ণ এসব খাতকে লক্ষ্য করে প্রায় ২০ লাখ সাইবার হামলা চালিয়ে হ্যাকাররা। ইন্দোনেশিয়ার পাশাপাশি সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

ইন্দোনেশিয়ায় সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। আর এসব হামলার বেশির ভাগ লক্ষ্য ব্যাংকিং খাত বলে জানিয়েছে মার্কিন গ্লোবাল সাইবার সিকিউরিটি কোম্পানি ফর্টিনেট।

সংস্থাটির ওয়েবসাইটে থাকা থ্রেটম্যাপের তথ্য অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৬ লাখের বেশি সাইবার হামলা শনাক্ত ও প্রতিহত করা হয়েছে। এ সময়ে প্রতি সেকেন্ডে গড়ে প্রায় ১৯টি হামলা শনাক্ত হয়েছে।

তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি হামলার লক্ষ্য ছিল ব্যাংকিং খাত। এ খাতে প্রায় ৭ লাখ ৬১ হাজার হুমকি শনাক্ত হয়েছে। এরপর রয়েছে প্রযুক্তি খাত। সেখানে শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৬ হাজার হুমকি। এ ছাড়া সরকারি সংস্থায় ১ লাখ ২১ হাজার, শিক্ষায় ৪৮ হাজার, উৎপাদন খাতে ৪২ হাজার এবং টেলিযোগাযোগ খাতে ১৮ হাজার হুমকি শনাক্ত হয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় সংবাদ সংস্থা আন্তারা নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ৩ লাখ ৫০ হাজার ৫০০টি সাইবার হামলার চেষ্টা শনাক্ত করা হয়। বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফোর্টিগার্ড ল্যাবসের পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, এর মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু ছিল ব্যাংকিং, আর্থিক সেবা ও বিমা খাত।

ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, আর্থিক খাতকে লক্ষ্য করে প্রায় ২ লাখ ১৪ হাজার হামলার চেষ্টা শনাক্ত হয়েছে। এরপর সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোকে লক্ষ্য করে প্রায় ৭৯ হাজার প্রচেষ্টা শনাক্ত করা হয়। উৎপাদন ও প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোও সাইবার হামলার লক্ষ্যবস্তু ছিল।

পরদিন ৮ নভেম্বরের পর্যবেক্ষণে অবশ্য চিত্র কিছুটা বদলে যায়। ওই দিনের হিসাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে প্রায় ২ লাখ ৫৫ হাজার কার্যকলাপ শনাক্ত হয়। এরপর স্বাস্থ্যসেবা খাতে ১ লাখ ৮৪ হাজার, সরকারি খাতে ১ লাখ ১২ হাজার, উৎপাদন খাতে ৭৫ হাজার এবং প্রযুক্তি খাতে ৪৫ হাজার কার্যকলাপ শনাক্ত করা হয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...